ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনে কর্মসূচি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ এএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্যাপন করার লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান করাসহ বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কামরুন নাহার বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী একটি জাতীয় অনুষ্ঠান। অনুষ্ঠানটির সফল বাস্তবায়নের জন্য তিনি সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন। সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী ও দেশবরেণ্য লেখকদের লেখা সংবলিত একটি স্মরণিকা প্রকাশ করা হবে। বঙ্গমাতার জীবন ও আদর্শের ওপর একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করে তা সরাসরি বিটিভি ও বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারের সিদ্ধান্ত হয়। এছাড়া একটি সার্বিক সমন্বয় কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
প্রস্তুতিমূলক সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেছা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম, অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আইনুল কবীর, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটনসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





