ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২:১৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাস

বাসস | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২১ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার

জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও আধুনিক বিজ্ঞান চর্চা সম্প্রসারণে জামালপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আজ সোমবার সংসদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭ পাস হয়েছে।


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করেন।


বিলের অধীন জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধান করা হয়েছে।


বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরি কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, গ্রন্থাগারিক, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ, কর্মকর্তাদের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে বিধান করা হয়েছে।


বিলে একাডেমিক কাউন্সিল গঠন এবং ক্ষমতা ও দায়িত্ব, অনুষদ গঠন, এর দায়িত্ব, কর্তব্য, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভাগ গঠন, বিশ্ববিদ্যালয় তহবিল, অর্থ কমিটি গঠন, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি, পরীক্ষা, পরীক্ষা পদ্ধতি, চাকরির শর্তাবলী, সংবিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাবসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।


জাতীয় পার্টির ফখরুল ইমাম, নূরুল ইসলাম মিলন, নূরুল ইসলাম ওমর ও বেগম রওশন এরশাদ ও আ. মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।