ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ৩:২৮:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ফরিদপুরে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

ফরিদপুরে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুরে অগ্নিকাণ্ডে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার চরমামুদপুরে নিজ বাড়িতে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও তার তিন বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ওই এলাকার আজাদ শেখের স্ত্রী আলেয়া বেগম (৪০) ও তাদের মেয়ে আমেনা (৩)।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে স্থানীয় আজাদ মোল্লার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বাড়ির তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ওই বাড়ির বাসিন্দা আলেয়া ও তার তিন বছর বয়সী মেয়ে আমেনা গুরুতর দগ্ধ হয়।

খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এসআই আরও বলেন, গুরুতর আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলেয়াকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আলেয়ার শিশু কন্যাকে ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকায় নেয়ার পথে শিশুটি মারা যায়।