ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৩:৪১:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ পিএম, ২২ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ফরিদপুর পিসিআর ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষা করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১১জন এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালেটির করোনা ওয়ার্ডে ৩০৬ রোগী রয়েছে।