ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৮:৩২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

ফরিদপুরে নাতিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে পানিতে ডুবে যাওয়া নাতিকে বাঁচাতে গিয়ে দাদি আঁখি বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

আঁখি বেগম ওই গ্রামের রব মাতুব্বরের স্ত্রী। 

এ বিষয়ে তুজারপুর ইউপি সদস্য তানভীর মিয়া জানান, দুপুরে ছোট নাতিকে সঙ্গে নিয়ে দাদি আঁখি বেগম গোসল করতে যান। এ সময় নাতি পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে পুকুরের পানিতে ঝাঁপ দেন তিনি। ওই সময় নিজের কাপড়ে জড়িয়ে আঁখি বেগম মারা যান। স্থানীয়রা নাতিকে জীবিত উদ্ধার করতে পারলেও দাদির মৃতদেহ উদ্ধার করেন।