ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৪:৩২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ফলের দাম ৮০ হাজার টাকা!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অবিকল কাঁঠালের মতো দেখতে একটি ফল, নাম ডুরিয়ান। সাধারণত এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মায়। কাঁঠালের চাইতেও বেশি গন্ধ এই ফলের।  

ফলটির গন্ধ এতই বেশি যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চলে এটা নিষিদ্ধ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ডুরিয়ান ফল নিয়ে আলোচনা হচ্ছে, তবে গন্ধ নিয়ে নয়, দাম নিয়ে।

এই ফলটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়া সুপার মার্কেটে বিক্রি হয়েছে ১ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়ে ৭৭ হাজার টাকা।

বিক্রি হওয়া ডুরিয়ান ছিল ‘জে-কুইন’ ব্র্যান্ডের। ডুরিয়ানের এ জাতটি সবচেয়ে ভালো মানের বলে জানা গেছে।

ইন্দোনেশিয়ায় ডুরিয়ানকে ফলের রাজা বলা হয়।

-জেডসি