ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:১৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ফাঁকা হচ্ছে রাজধানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি কাটাতে রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড (মহাখালী, গাবতলী, গুলিস্তান ও সায়েদাবাদ), সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফলে ব্যস্ত রাজধানী ক্রমেই ফাঁকা হচ্ছে।

শুক্রবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব রাস্তা স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা ফাঁকা। সকাল থেকেই বিভিন্ন এলাকার লোকজন পরিবার পরিজন নিয়ে কেউ বাস, কেউ ট্রেন আবার কেউবা লঞ্চ টার্মিনালের দিকে ছুটছেন। অন্য সময় ছুটির দিনেও রাস্তাঘাটে হাজার হাজার মানুষের ভিড় থাকলেও আজ সেই ভিড় নেই। 

রাজধানীতে প্রতিদিন গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হলেও শুক্রবারের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। বিভিন্ন স্টপেজে বাসের হেল্পাররা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী তুলছিলেন। অধিকাংশ বাসের সিট ছিল ফাঁকা। রাস্তাঘাট ফাঁকা থাকায় ভিআইপি সড়কে রিকশা চলাচল করতে দেখা যায়। প্রায় প্রতিটি রাস্তা ফাঁকা থাকায় প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কারও ছোট বড় বাস দ্রুত গতিতে গন্তব্যে ছুটছিল।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় শাহবাগে দেখা যায় চিরচেনা সেই দৃশ্যটি নেই। শত শত মানুষ দাঁড়িয়ে থাকা, একটি বাস আসতে দেখলেই যাত্রীদের হুড়োহুড়ি করে ছুটে বাসে উঠার চেষ্টা করা, বাস আগে থেকে যাত্রী পরিপূর্ণ থাকায় তা দ্রুত বেগে চলে যাওয়া এ সবই অনুপস্থিত।

-জেডসি