ফাইজারের পর ওমিক্রন প্রতিরোধী টিকার পরীক্ষায় মডার্না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ২৭ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধী নতুন একটি বুস্টার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মডার্না। নতুন এই বুস্টার টিকাটি ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেক ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হিসেবে তৈরি টিকার বুস্টার ডোজের ক্লিনিকাল ট্রায়াল শুরুর কথা জানায়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য মডার্না যে বুস্টার ডোজটি তৈরি করেছে, ক্লিনিকাল ট্রায়ালে সেটি ৬০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে। এর মধ্যে অর্ধেক ব্যক্তি থাকবেন যারা কমপক্ষে ৬ মাস আগে মডার্নার করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
আর বাকি অর্ধেক ব্যক্তি যারা করোনা টিকার দু’টি ডোজ নেওয়ার পাশাপাশি ইতোমধ্যেই একটি বুস্টার ডোজও নিয়েছেন। ওমিক্রন ভ্যারিয়েন্টকে টার্গেট করে তৈরি করা টিকার এই ডোজটি ক্লিনিকাল ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিদের তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে বিবেচিত হবে।
এছাড়া ওমিক্রন প্রতিরোধে তাদের তৈরি টিকার বুস্টার ডোজে ভালো ফলাফল পাওয়া গেছে বলেও জানিয়েছে মডার্না।
এর আগে গত মঙ্গলবার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হিসেবে তৈরি টিকার বুস্টার ডোজের ক্লিনিকাল ট্রায়াল শুরুর কথা জানায় ফাইজার। সেসময় এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ১৮ থেকে ৫৫ বছর বয়সী ১৪০০ জনেরও বেশি সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের মধ্যে টিকার নতুন বুস্টার ডোজ পরীক্ষা করা হবে।
এদিকে ৪০টিরও বেশি দেশে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সংস্করণের ওপর বিজ্ঞানীরা সতর্ক দৃষ্টি রাখছেন। নতুন এই ভ্যারিয়েন্টকে বিএ.২ নামে ডাকা হচ্ছে। শুধু এই মাসেই ব্রিটেন, ডেনমার্ক, নরওয়ে, সিঙ্গাপুর, সুইডেন ও যুক্তরাষ্ট্রে বিএ.২ ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে।
ডেনমার্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিএ.১ নামের প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে বিএ.২ আলাদা এবং এটি দেশের প্রায় অর্ধেক নতুন সংক্রমণের জন্য দায়ী।
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল




