ফাইজারের ভ্যাকসিন অনুমোদনে মার্কিন বিশেষজ্ঞদের সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ফাইজারের ভ্যাকসিন অনুমোদনে মার্কিন বিশেষজ্ঞদের সমর্থন
মার্কিন বিশেষজ্ঞরা ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি অনুমোদন প্রদানের পক্ষে বৃহস্পতিবার সমর্থন দিয়েছেন। এর ফলে গণ টিকাদানের পদক্ষেপেরে ক্ষেত্রে পরবর্তী দেশ হিসেবে আমেরিকার পথ সুগম হলো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এমন এক সময় এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়া হলো যখন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজারেরও অধিক মানুষ প্রাণ হারালো এবং এতে দেশটির মোট মৃত্যু সংখ্যা ৩ লাখের মাইল ফলকের দিকে এগিয়ে চলছে।
এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।
কানাডা, বাহরাইন এবং সৌদি আরবও এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাগ্রহে ভ্যাকসিনগুলোর সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে ইউরোপীয় ব্লকের নিজস্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দুই সপ্তাহ ধরে সাইবার আক্রমণ হওয়া সত্ত্বেও এগুলো অনুমোদনের পথে রয়েছে।
ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এএফডিএ) আয়োজিত সভায় স্বাধীন বিশেষজ্ঞরা ১৬ বছর বয়সের উর্দ্ধে মানুষের স্বাস্থ্য রক্ষায় দুই ডোজ ভ্যাকসিন প্রদানের জরুরি অনুমোদনের পক্ষে ১৭ ভোট বিপক্ষে ৪ ভোট দেন। এ ব্যাপারে একজন ভোটদানে বিরত থাকেন।
এক্ষেত্রে ভোটাভুটির বাধ্যবাধকতা না থাকলেও কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক জরুরি ব্যবহার অনুমোদন (ইইউএ) আশা করা হচ্ছে।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









