ফাইজারে টিকা নিলেন কুয়েতের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস টিকা নিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ। বৃহস্পতিবার টিকার প্রথম ডোজ নেন তিনি।
টিকা নেয়ার পর কুয়েতের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা ‘নিরাপদ’। এর আগে বেশ কয়েকটি দেশ এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেন।
তিনি বলেন, আগামী কয়েক মাস ধরে কুয়েত জুড়ে এই টিকাদান কর্মসূচি চলছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বে এখনও ২১ লাখ মানুষকে এই টিকা দেয়া হয়েছে।
এসময় তিনি করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং হাত ধোয়াসহ বিভিন্ন পদক্ষেপ মেনে চলতে দেশটির মানুষজনের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার থেকে কুয়েতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ ডা. বাসেল আল-সাবাহ বলেছেন, এক বছর ধরে প্রতি মাসে দেশটিতে টিকার ডোজ আসবে।
এ সপ্তাহে উপসাগরীয় দেশটিতে করোনা টিকার প্রথম ডোজ এসেছে। প্রথম দফায় দেশটিতে দেড় লাখ টিকার ডোজ পৌঁছেছে।
উল্লেখ্য, কুয়েতে এ পর্যন্ত ১ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৯২৬ জনের।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











