ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৬:৫৬:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফাইজার নয়, মডার্নার টিকা নেবে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মার্কিন ওষুধ তৈরির প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস টিকা না নিয়ে আরেক মার্কিন সংস্থা মডার্নার টিকা নেবে দক্ষিণ কোরিয়া। দেশটির দুই কোটি নাগরিকের জন্য টিকা নিতে মডার্নার সঙ্গে চুক্তি করেছে সিউল।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দুই কোটি বাসিন্দার জন্য মডার্নার টিকা নিতে চুক্তি সই হয়েছে।

বার্তা সংস্থা ইয়ানহোপের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

ব্রিটেনে করোনাভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়ার পর বিশ্বে উদ্বেগ বেড়ে গিয়েছে। আরও দ্রুত টিকা পাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে দেশগুলো।

এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ টিকাদান শুরু করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশে একযোগে শুরু হয়েছে টিকাদান। প্রাথমিকভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা টিকা পাচ্ছেন। তবে সাধারণের কাছে টিকা পৌঁছাতে এখনো কয়েকমাস অপেক্ষা করতে হবে।

-জেডসি