ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ২৩:৩৩:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ফারজানা জ‌ঙ্গি না হ‌লে জ‌ঙ্গি কে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএন‌পি থে‌কে ম‌নোনয়নপ্রাপ্ত আইনজীবী শাকিলা ফারজানা জ‌ঙ্গি না হ‌লে জ‌ঙ্গি কে? বিএন‌পি যা‌দের ম‌নোনয়ন দি‌য়ে‌ছে তা‌দের অনেকেই জ‌ঙ্গিদের সঙ্গে জ‌ড়িত।”

 

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ফারজানা কি জঙ্গির সা‌থে জ‌ড়িত নয়? ফারজানা য‌দি জ‌ঙ্গি না হয় তাহ‌লে জ‌ঙ্গি কে?’

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএন‌পি থে‌কে ম‌নোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা। জঙ্গি সংগঠন হামজা বিগ্রেডকে অর্থায়নের অভিযোগে ২০১৫ সালের ১৮ আগস্ট রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার হন সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানা। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল দুই সহকর্মী আইনজীবীকেও। 

 

২০১৫ সালে আইনজীবী ফারজানাও তার দুই সহকর্মীজকে গ্রেপ্তারের পর একই বছরের ২১ ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

 

এরপর হাটহাজারীর আবু বকর মাদ্রাসা থেকে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে জঙ্গিদের ‘তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্র’ পাওয়ার ঘটনায় হাটহাজারী থানায় সন্ত্রাস ও বিশেষ ক্ষমতা আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের। কয়েকদফা রিমান্ড শেষে সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০১৬ সালের ৭ জুন কারাগার থেকে মুক্তি পান শাকিলা।

 

হেফাজতে ইসলামের দুই কর্মীর কথায়, ব্যারিস্টার সাকিলা ফারজানা শহীদ হামজা বিগ্রেডের সংগঠক মনিরুজ্জামান ডনের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি আট লাখ টাকা দিয়েছিলেন বলে তার আইনজীবী আবদুস সাত্তার দাবি করেছিলেন। 


সে সময় শাকিলার আইনজীবী আরও জানান, হেফাজত নেতাদের সাড়ে ৩০০ মামলা পরিচালনার জন্য তাদের কাছ থেকে শাকিলা ওই টাকা পেয়েছিলেন এবং চুক্তি অনুযায়ী কাজ করতে না পারায় তা ফেরত দেন।