ফায়ার সার্ভিসের ১১ কর্মকর্তাসহ ১৪১ সদস্য করোনায় আক্রান্ত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ফায়ার সার্ভিসের ১১ কর্মকর্তাসহ ১৪১ সদস্য করোনায় আক্রান্ত
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১ জন কর্মকর্তাসহ মোট ১৪১ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে 'দি লাইফ সেভিং ফোর্স' বাহিনীর দুইজন কর্মকর্তাসহ ৫৪ জন সদস্য সুস্থ হয়েছেন।
দি লাইফ সেভিং ফোর্স বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনার প্রাদুর্ভাবের পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট ১৪১ জন কর্মকর্তা-কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দু’জন কর্মকর্তাসহ ৫৪ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। আটজন বাড়িতে সঙ্গরোধে আছেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টাইনে) রাখা হয়েছে।
এতে আরও বলা হয়, আক্রান্তদের মধ্যে ৫৪ জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৯ জন অধিদপ্তরের বিভিন্ন শাখার, নয়জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, আটজন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডি.ই.পি.জেট ফায়ার স্টেশনের (সাভার), আটজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দু’জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চারজন লামার ফায়ার স্টেশনের, তিনজন ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের, চারজন খিলগাঁও স্টেশনের, পাঁচজন মুন্সিগঞ্জ স্টেশনের, একজন পলাশী স্টেশনের, পাঁচজন সিলেট ফায়ার স্টেশনের, একজন বড়লেখা ও একজন কুলাউড়া ফায়ার স্টেশনের, একজন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, একজন সালতা স্টেশনের, একজন সৈয়দপুর স্টেশনের, তিনজন বারিধারা ফায়ার স্টেশনের এবং দু’জন পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










