ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৩:৪৪:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ফিনল্যান্ডে ৩ দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করলেন সানা ম্যারিন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে সাপ্তাহিক কর্মদিবস একদিন কমিয়ে চারদিন এবং ছুটি দুই দিন থেকে বাড়িয়ে তিন দিনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সানা ম্যারিন।

এর আগে দেশটিতে সাপ্তাহিক ছুটি ছিলো দুই দিন এবং কর্মদিবস ছিল পাঁচদিন। কর্মদিবসে কর্মঘণ্টা ছিল আট ঘণ্টা। এখন থেকে কর্মদিবস একদিন কমার পাশপাশি কর্মঘণ্টাও দিনে দুই ঘণ্টা করে কমে গিয়েছে। খবর ডেইলি মেইলের।

৩৪ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা ম্যারিন মনে করেন, কর্মঘণ্টা কমানোর ফলে দেশটির জনগণ তাদের নিজের পরিবারকে আরও বেশি সময় দিতে পারবে।

সানা বলেন, আমি মনে করি এ দেশের জনগণ তাদের প্রিয়জন-পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর, জীবনকে উপভোগ করার অধিকার রয়েছে। এটা আমাদের কাজের পরবর্তী পদক্ষেপ হতে পারে।

প্রধানমন্ত্রীর এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন দেশটির বাম জোটের নেতা শিক্ষামন্ত্রী এন্ডারসন। তিনি বলেন, এটা ফিনল্যান্ডবাসীর জন্য খুবই সুখের খবর। এটা কোনো নারীঘটিত সিদ্ধান্ত নয়, বরং ভোটারদের প্রতি দায়বদ্ধতার অংশ।

এক সন্তানের জননী সানা ম্যারিন মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে নিজ শহর ত্যামপেরে’র কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন ম্যারিন। এরপর দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি করতে থাকেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশটির পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন সানা।

প্রতিবেশি দেশ সুইডেনে ২০১৫ সাল থেকে দিনে ৬ ঘণ্টা করে কাজ করার নিয়ম চালু রয়েছে। এতে দেখা গেছে সেখানকার কর্মীরা খুবই খুশি মনে কাজ করে এবং উৎপাদনও ভালো। এছাড়া সপ্তাহে তিন দিন ছুটি দিয়ে সফলতা পেয়েছে মাইক্রোসফট।

-জেডসি