ফিলিপাইনে টাইফুন ‘গনি’র আঘাত, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
সুপার টাইফুন গনি গতকাল রবিবার ফিলিপাইনে আঘাত হেনেছিল। এতে এরই মধ্যে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় লুজন দ্বীপে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুত্ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। টাইফুনটি এই অঞ্চলে সবচেয়ে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ১০ লাখের বেশি মানুষ সেখান থেকে বাড়িঘর ফেলে চলে গেছে।খবর-বিবিসি
এর তাণ্ডবে ওই অঞ্চলে ঝড়ের সঙ্গে আসা তীব্র বৃষ্টিপাতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ফিলিপিন্সের বিকোল অঞ্চল দিয়ে স্থলে উঠে আসার পর বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এরপর টাইফুন ক্যাটাগরি অনুযায়ী এর মাত্রা হ্রাস করে ফিলিপিন্সের আবহাওয়া ব্যুরো।
টাইফুন গনি একটানা বাতাসের গতি ও ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় ২২৫ কিলোমিটার (ঘণ্টায় ১৪০ মাইল) থেকে ঘণ্টায় ৩১০ কিলোমিটার (১৮০ মাইল) বেগ নিয়ে স্থলে উঠে এসেছিল। পরে কিছুটা দুর্বল হয়ে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে বইতে থাকে।
গনি এখন রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছ্ েএবং এটি এখনও ক্ষয়ক্ষতি করার মতো শক্তিশালী অবস্থায় আছে বলে আবহাওয়া সংস্থাটি জানিয়েছে।
গনি বিকোল অঞ্চলের দুইটি স্থান দিয়ে দুইবার সাগর থেকে স্থলে উঠে আসে। এখান থেকে ১০ জনের মৃত্যুর খবর এসেছে বলে প্রাদেশিক গভর্নর আল ফ্রান্সিস বিচারা। মৃতদের মধ্যে একজন উপড়ে পড়া গাছের আঘাতে ও পাঁচ বছর বয়সী একটি শিশু নদীর উপচে পড়া পানির স্রোতে ভেসে যায়।
এতে বলা হয়েছে, পরবর্তী ১২ ঘণ্টায় বিকল অঞ্চল এবং লুজন ও কাতানদুয়ানেসের মূল দ্বীপের দক্ষিণ প্রান্ত এলাকাজুড়ে তীব্র বেগে বাতাস বয়ে যাবে এবং মুষলধারে বৃষ্টি হবে।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








