ফিলিপিন্সে টাইফুনে ১৬ জনের প্রাণহানী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ফিলিপিন্সে টাইফুনে ১৬ জনের প্রাণহানী
ফিলিপিন্সের মধ্যাঞ্চলে প্রত্যন্ত এলাকার বিভিন্ন গ্রাম ও জনপ্রিয় পর্যটন এলাকায় বড়দিনে টাইফুনের আঘাতে কমপক্ষে ১৬ জনের প্রাণহানী হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
জানা গেছে, ঘন্টায় ১৯৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুন ফানফোন ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলেছে। ফলে সেখানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কয়েকটি ক্ষতিগ্রস্থ এলাকায় এখনো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। আজ সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
তবে দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানান, ভিসায়াসের শহর ও গ্রামসমূহে ১৬ জনের প্রাণহানির কথা নিশ্চিত জানা গেছে। বোরাকায়, কোরন এবং অন্যান্য অবকাশ কেন্দ্রসমূহে এই টাইফুন আঘাত হানে।
কালিবো বিমান বন্দরে আটকে পড়া কোরিয়ার এক পর্যটক সেখানে থেকে এএফপিকে ছবি পাঠিয়েছে।
তিনি জানান, কালিবো বিমান বন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
জুং বাইয়ুং ইনস্টাগ্রাম মেসেঞ্জারে জানান, সেখানে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার পর ধ্বংসাবশেষ সরিয়ে নেয়ার কিছু প্রচেষ্টা নেয়া হয়েছে। বিমান বন্দরের ১০০ মিটার এলাকায় ভগ্নদশা দেখা গেছে। ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে অনেকে হতাশাগ্রস্থ হয়ে পড়ে।
তিনি বলেন, ‘এখনো ট্যাক্সি চলছে তবে বৃষ্টি ও বাতাস থাকায় কেউ বিমানবন্দর ত্যাগ করতে চাইছিলাম না।’
টাইফুন ফানফোন একই অঞ্চলে ২০১৩ সালে আঘাত হানা সুপার টাইফুন হায়ানের চেয়ে অনেকটাই দুর্বল প্রকৃতির। ওই দুর্যোগে ৭,৩০০ লোকের প্রাণহানি ঘটেছিল।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











