ফিলিস্তিনে শান্তি চায় শিশু শিক্ষার্থীরাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় হাজারো নিরীহ নারী-শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি এবং আন্তর্জাতিক মহলের নীরবতায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সারাবিশ্বের মানুষ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও গত কয়েকদিন ধরে চলছে একের পর এক প্রতিবাদ। এই প্রতিবাদে শামিল হয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে একঝাঁক কোমলমতি শিশু। কর্মসূচি থেকে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে স্থানীয় স্কাইলার্ক স্কুলের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও তাদের নিজ হাতে আঁকা পোস্টার নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় তাদের ‘স্টপ জেনোসাইড, সেভ প্যালেস্টাইন’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি গাজা’, ‘প্লিজ সেভ প্যালেস্টাইন’ –এমন নানা বার্তা লেখা পোস্টার প্রদর্শন করতে দেখা গেছে। আবার কেউ কেউ লিখেছে, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’।
এই মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের কেউ নার্সারি, কেউবা ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থী। কর্মসূচিতে অভিভাবক ও শিক্ষকরা পাশে থাকলেও মুখ্য ছিল শিশুরাই।
রাদিয়াহ ইসলাম নামের এক শিশু বলে, আমরা শান্তি চাই। ফিলিস্তিনের শিশুদের নিরাপত্তা চাই।
আসিফা রহমান নামের আরেক শিশু বলে, আমি ফ্রি প্যালেস্টাইন পোস্টার আর্ট করে এনেছি। আমরা শান্তি চাই।
স্কাইলার্ক স্কুলের এক শিক্ষক জানান, আমরা শিশুদের মানবিকতা শেখাতে চাই। তারা জানুক, কোথাও অন্যায় হলে নীরব থাকা অপরাধ। গাজায় প্রতিনিয়ত যেসব শিশু মারা যাচ্ছে, আমাদের শিশুরাও তাদের প্রতি সহানুভূতি জানাতে চায়। এটি কেবল একটি প্রতিবাদ নয়, বরং একটি শক্তিশালী বার্তা। যখন বিশ্ব নেতারা নীরব, তখন বাংলাদেশের একদল শিশু প্রতিবাদ জানাচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











