ফুটপাতের দোকানে জমে উঠেছে ঈদের কেনাবেচা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ঈদ উপলক্ষে ইতোমধ্যে রাজধানীর অভিজাত মার্কেটের পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের বাজার। নিম্ন ও স্বল্প আয়ের মানুষ ঈদ কেনাকাটা সারছেন ফুটপাত থেকে। এবার কেনাবেচা তুলনামূলক ভালো হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
ঈদের কেনাকাটায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের জন্য একরকম আশীর্বাদ রাজধানীর ফুটপাতের বাজার। হকারদের হাঁকডাকে প্রতিটি ফুটপাতের দোকানে জমে উঠেছে ঈদের কেনাবেচা।
এসব দোকানগুলোতে প্রায় সব কিছুই পাওয়া যায়; তার মধ্যে আছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মেয়েদের থ্রি-পিস এবং বিভিন্ন ধরনের কসমেটিকসহ সাধ্যের মধ্যে সব পণ্য।
এক ক্রেতা বলেন, দুইটা টপস নিয়েছি। ২০০ টাকা করে চার শ’ টাকা নিয়েছে। যদি ব্র্যান্ডের থেকে নিতাম তাহলে একেকটা ১৫০০ টাকা করে পড়ে যেত।
আরেক ক্রেতা বলেন, কাপড়ের মান ভালো আছে। অনেক সময় ভালো পাওয়া যায়, অনেক সময় ডিফেক্ট পাওয়া যায়।
অপর ক্রেতা বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়-মার্কেট ও ফুটপাতের কাপড়ের কোয়ালিটি প্রায় একই। কিন্তু মার্কেটে দোকান সাজানো দেখে মনে হয় গর্জিয়াস। কিন্তু আসলে মানটা এখানে ভালো।
এক নারী ক্রেতা বলেন, প্রতি বছরের তুলনায় এ বছরের দামটা একটু বেশি।
দাম তুলনামূলক কম হওয়ায় মধ্যম আয়ের ক্রেতারা ফুটপাতমুখী হচ্ছেন বলে জানান বিক্রেতারা।
এক বিক্রেতা বলেন, মার্কেটে দোকান ভাড়া বেশি। আমাদের এখানে দোকান ভাড়া কম। আমরা একটু কম দামে বিক্রি করি।
অপর বিক্রেতা বলেন, বাচ্চা-বড় বিভিন্ন বয়সী ক্রেতা আসেন।
আরেক বিক্রেতা বলেন, আজকে মোটামুটি কিছু ক্রেতা এসেছে।
মাঝে মাঝে বিত্তবানদেরও ফুটপাত থেকে কাপড়চোপড় কিনতে দেখা যায়। সব মিলিয়ে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জায়গা এ ফুটপাতের দোকানগুলো।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?

