ফুটপাতে জমে উঠেছে ঈদের বেচাকেনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
করোনার কারণে গেল দুই বছর ঈদে বেচাকেনা তেমন হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার ঢাকার ফুটপাতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ব্যবসা জমে ওঠায় দোকানিদের মুখে হাসি ফুটেছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১০, ২ ও ১ নম্বর এলাকার সড়কগুলোর ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, সকালে চাপ না থাকলেও বিকেল হওয়ার পরপরই ক্রেতাদের চাপ বাড়তে থাকে। গত দুই বছরের ক্ষতি এবার পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষের বেশি আকর্ষণ ফুটপাতের দোকানগুলোতে। ক্রেতায় ফুটপাতের ঈদ মার্কেট পরিপূর্ণ। ক্রেতাদের চাপে ফুটপাতের ব্যবসায়ীরা কথা বলারও সময় পাচ্ছেন না। ক্রেতারাও দোকান ঘুরে ঘুরে ক্লান্ত। তাদের কেউ জামাকাপড় কিনছে, আবার কেউ কেউ বিভিন্ন দোকান ঘুরে পণ্যের দরকষাকষি করছেন।
ফুটপাতে কেনাকাটা করতে আসা শাহিদা নামের এক গৃহিণী বলেন, আমি আজই মার্কেটে আসলাম। মনে করেছিলাম ভিড় থাকবে না, তবে মার্কেটে এসে ভিড় দেখে ঈদের আমেজ পাচ্ছি। আমি প্রথমে শোরুমে গিয়েছিলাম। কিন্তু সেখানে বেশিরভাগ পণ্যেরই দাম বেশি। যেটা আমার বাজেটের আওতায় পড়ে না। এজন্য ফুটপাতের দোকানগুলো দেখছি। এখানেও ভালো ভালো জামাকাপড় পাওয়া যাচ্ছে। কম দামে মোটামুটি ভালো পণ্যই পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানে।
রাশেদ নামের আরেক ক্রেতা বলেন, পরিবার-পরিজনের সাথে ঈদ করতে বাড়িতে যাব। এজন্য প্রতিদিন অফিস শেষ করে মার্কেটে ঘুরে যাই। গত কয়েকদিনে এভাবে মার্কেট ঘুরে আমার পরিবারের সদস্যদের অনেক কেনাকাটা করেছি। তবে এখনও কেনাকাটা বাকি আছে।
তিনি বলেন, আমি প্রতিটি জিনিসই ফুটপাত থেকে কিনেছি। কারণ যে জিনিস এখানে ২৫০ টাকা, শোরুমে সেটাই ৫০০ থেকে ৬০০ টাকা। তাহলে কেন আমি শোরুমে যাব? এমনিতেই অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সেই হিসেবে আমাদের বেতন বাড়েনি। এজন্য আমাদের মতো নিম্ন-মধ্য আয়ের মানুষদের জন্য ফুটপাতের দোকানই পারফেক্ট।
মিরপুর-১০ নম্বরের ফুটপাতের কাপড় ব্যবসায়ী ইদ্রিস বলেন, আমরা সব পণ্যই কম লাভে বিক্রি করছি। এজন্য ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিনই ক্রেতায় ভরপুর থাকে এ এলাকা। সকালে বেচাকেনা কম থাকে। বিকেলে ও ইফতারের পড়ে ক্রেতাদের দাপট বাড়তে থাকে। আমি আশা করছি, গত দুই বছরের ক্ষতি এবার পুষিয়ে নিতে পারব। এখন ক্রেতারা মার্কেটের আসছেন, যেটা আমাদের জন্য ভালো বার্তা।
এক প্রশ্নে তিনি বলেন, শোরুমের ব্যবসায়ীদের দোকান ভাড়া, এসি খরচ সবকিছুই বেশি। আমাদের কিছু খরচ আছে, তবে এসি খরচ ও দোকানের বিশাল ভাড়া তো নেই। আমাদের সঙ্গে শোরুমের পণ্যের পার্থক্য নেই। ওদের অন্যান্য খরচ আছে বলে পণ্যের দামের তারতম্য আছে।
মিরপুর-২ নম্বরের ফুটপাত ব্যবসায়ী রহিম বলেন, আমাদের এই একটা ঈদেই বেচাকেনা ভালো হয়। রমজান মাস শেষের দিকে চলে এসেছে। ঈদের কেনাকাটা প্রায় সেরে ফেলছেন। আমাদের ব্যবসাও জমজমাট হয়ে উঠেছে। এবার ঈদে ব্যবসা ভালো হবে বলে মনে হচ্ছে।
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




