ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী নিলামে দিলেন মেয়র আতিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখায় স্পট নিলামে তা বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে বেশ কয়েকটি দোকানের মালামাল বিক্রি করে দেওয়া হয়। এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা ব্যবসা করেন কোনও সমস্যা নেই। কিন্তু সিটি করপোরেশনের ফুটপাত দখল করে কোনও ব্যবসা পরিচালনা করা যাবে না।’
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ওই সড়কের একটি নির্মাণাধীন ভবনের কাজের জন্য ফুটপাত দখল করে রড রাখা হয়। সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে কাউকে না পেয়ে প্রথমে নিলামের ডাক দেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া। এরপর একজন সাইট ইঞ্জিনিয়ার পরিচয় দিলে তাকে ভর্ৎসনা করা হয় এবং ২০ টন রড রাখার দায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে স্পট নিলামে তুললে তাতে পাঁচজন অংশগ্রহণ করেন। এর মধ্যে মাহমুদ মোল্লা নামে এক ব্যক্তি সব রড ও রড কাটার মেশিন ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে ট্যাক্স-ভ্যাট বাবদ আরও সাত হাজার টাকা দেন তিনি।
প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমরা বারবার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি, তাই এসব মাল নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।’
-জেডসি
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








