ফুলে ফুলে ভরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ফুলে ফুলে ভরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস
ফুলে ফুলে ভরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। রাজ্যের সব ফুল যেন এখানেই জড়ো হয়েছে, যা দেখে মুগ্ধ সবাই। ক্যাম্পাসের যেদিকে তাকানো যায় সেদিকেই এখন বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারোহ।
সরেজমিনে দেখা যায়, সবুজ ক্যাম্পাসের ইটপাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে রঙ-বেরঙের বাহারি ফুল। নজরকাড়া সব ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই। ফুলের সৌন্দয্যে যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে খুবি। গাঁদা, আকাশি সাদা স্নোবল, সালভিয়া, দোপাটি, ক্যালেন্ডোলা, দায়েনথাঁচ, ফ্লোগর্স, ইন্টালিয়াম, স্নাকড্রাগন, পেনজি, কারিয়াফছি, ভারবিনা, পিটুনিয়া, স্টার গোল্ড, মৌচন্ডা, পানচাটিয়া, অ্যালমন্ডা, গ্লাডিয়া, তালপাম্প, চন্দ্রমল্লিকা, ইনকা, ছোট চায়না গাঁদা, মোরগঝুঁটি, কসমস, জুঁই, চামেলি ছাড়াও আছে টগর, বেলি এবং সাইকাস, ক্রিসমাস, জবা, রঙ্গনসহ নানান জাতের ফুল।
নানা জাতের ফুল বেশি ফুটেছে উপাচার্যের বাসভবনের ভেতরে ও বাইরে এবং এরপর শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে। আবাসিক হলগুলোতেও ফুটেছে নানা বর্ণের ফুল। শীতকালীন নানা প্রজাতির এসব ফুলের সমারোহে এখন সুশোভিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস যেনো শিল্পীর রঙ তুলিতে আঁকা নয়ন জুড়ানো কোনো ছবি। আর প্রতিদিনিই ফুলে ফুলে সুশোভিত ক্যাম্পাস দেখতে আসছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বেশিরভাগই আসছেন বন্ধুদের সাথে নিয়ে।
খুবি ক্যাম্পাসে ঘুরতে আসা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, খুবি ক্যাম্পাস ফুলে ফুলে সেজেছে। যা দেখতে প্রতিবছরের মতো এবারও বন্ধুদের নিয়ে এসেছি। ফুলে মোড়ানো ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়েছি।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আশিক বিশ্বাস বলেন, খুবি ক্যম্পাস ফুলে ভরে গেছে। পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস প্রতিবছর কাছাকাছি সময়ে হলেও এবার একই দিনে। তাই একসাথে দুই দিবস পালন করবে তরুণ প্রজন্মসহ নানা বয়সী মানুষ। যে কারণে ওই দিন ক্যাম্পাসে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বলেন, বসন্তের আগমনে প্রকৃতিতে যেমন সজিবতা বা পরিবর্তন আসে, ঠিক তেমনভাবেই নানা রকমের ফুলে আমাদের ক্যাম্পাস ভরে উঠেছে।
আরও পড়ুন: ক্ষতির মুখে মেহেরপুরের ফুল ব্যবসায়ীরা
ফুল বাগানের মালি মো. রেজাউল ইসলাম বলেন, ফুল চাষের আগে যেসব প্রস্তুতি নেয়া দরকার তার সবই করা হয়েছিলো। যে কারণে ফুলে ফুলে ভরে গেছে ক্যাম্পাস। এবার বেশি ফুটেছে ইনকা গাঁদা, জাম্বু গাঁদা, ডালিয়া, সিলভিয়া ফুল, স্টার ও পিটুনিয়া ফুল। এক স্থানে এত বেশি ফুল ফোটায় বিশ্ববিদ্যালয়ের ভবনে মৌমাছিও বাসা বেঁধেছে।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট (সম্পত্তি) শাখার উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশ জানান, আমরা অনেক আগেই এই ফুলের বাগান গড়ার উদ্যোগ গ্রহণ করি। এখানে অনেক দর্শনার্থী প্রতিদিন ভিড় করেন। বিশেষ দিনগুলোতে এখানকার ফুলের সৌন্দর্য দেখতে জনস্রোত তৈরি হয়।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান বলেন, ক্যাম্পাসের নানা রঙের ফুলের আবির আর মৌ মৌ গন্ধ কেড়ে নিচ্ছে বিষাদ। ভালোবাসার প্লাবনে ভাসিয়ে দিচ্ছে মন। সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসা বহি:প্রকাশের বড় মাধ্যম ফুল। যে কারণে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ক্যাম্পাসে ফুলচাষে বিশেষভাবে আগ্রহী। তাই প্রতিবছরের মতো এবারও ক্যাম্পাসে পরিকল্পিতভাবে ফুলচাষ হয়েছে। খুলনা শহরের কোথাও এত ফুল নেই।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে ফুলের চাষে বিশেষভাবে নজর দেয়া হয়। বিশ্ববিদ্যালয় তো সৌন্দর্যের জায়গা, সৌন্দর্য চর্চার একটি অংশ। সত্য, সুন্দর এবং কল্যাণ এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় লালন করে। একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকলে শিক্ষার্থীদের মন ভালো হয়ে যাবে, সেটি নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ। আমরা তারই অংশ হিসেবে প্রতিবছর ফুলচাষে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি।
অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশি ফুলের চাষ করা হয়েছে বলেও জানান খুবি উপাচার্য।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




