ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৪:৪৭:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

ফুল তাজা রাখার সহজ কিছু উপায়

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৯ আগস্ট ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বহুকাল ধরে মানুষ ঘরে তাজা ফুল রাখতে ভালবাসে। কিন্তু মাত্র এক-দু'দিনেই শুকিয়ে যায় ফুল। সেক্ষেত্রে কিছু সহজ নিয়ম মেনে ঘরেই ফুল তাজা রাখুন। প্রথমত যে ফুলদানিতে ফুল রাখবেন তা যেন পরিষ্কার হয়। ফুলদানিতে ময়লা থাকলে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

ফুলদানিতে ফুল রাখার আগে কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। ৪৫ ডিগ্রি কোণা করে কাটুন। এতে বহুদিন ফুল তাজা থাকবে।

ফুলের যে অংশ পানি ডোবানো থাকবে সেখানে যেন পাতা না থাকে। পাতা থাকলে তাড়াতাড়ি ফুলে পচন ধরে যায়।

দু'চামচ অ্যাপল সাইডার ভিনিগার, দু-চামচ চিনি ও হাফ চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে দিয়ে পানি ঢেলে দিন। তারপর ফুল রাখুন। বহুদিন টাটকা থাকবে ফুল। আর একদিন পর পর বদলে নিন পানি।