ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৮:৩০:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ফেনীতে গাড়িবহরে হামলা: চট্টগ্রামে পৌঁছেছেন খালেদা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৭ শনিবার

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাওয়ার পথে ফেনীতে হামলার কবলে পড়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর।

আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ফেনী শহরের কাছে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় একদল মানুষ গাড়িবহরের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

এ সময় ওই ব্যক্তিরা বেগম জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল আই, ডিবিসি, একাত্তর ও বৈশাখী টেলিভিশনের গাড়িসহ বেশকিছু যানবাহনে হামলা চালিয়ে ভাঙচুর করে। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বহরে থাকা বেশ কয়েকজন সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীকেও পেটায় তারা।


তবে এই হামলার পরও বিকেল ৫টা নাগাদ নিরাপদে ফেনী সার্কিট হাউসে পৌঁছান খালেদা জিয়া। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি। সন্ধ্যা ৭টা নাগাদ চট্টগ্রামে পৌঁছান তিনি।