ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১১:২৪:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২০ এএম, ৭ মে ২০১৮ সোমবার

ফেনীর পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় আজ শনিবার দুপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারী ও তার দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন, ফুলাগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী হাছিনা আক্তার ও তাদের মেয়ে উম্মে হাফসা।

ফেনী মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান, দুপুরে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে অটোরিকশায় করে তারা ফুলগাজী যাচ্ছিলেন। কাজিরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা উত্তরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।


নিহতদরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা আটক করা হলেও দুই চালককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।