ফের ট্রোলড হলেন শুভশ্রী
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
তারকাদের বেলায় পান থেকে চুন খসলেই হলো— অমনিতেই শুরু হয়ে যায় ট্রোলিং। নীতিবাক্য শোনানোর জন্য একদম রেডি হয়ে বসে থাকেন নেটপাড়ার নীতি পুলিশরা। এমনিতে হরহামেশাই ট্রোলের শিকার হন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এর আগে ভুলভাল ইংরেজি বলে কিংবা স্বামী নির্মাতা রাজ চক্রবর্তীকে চুমু খেয়ে সমালোচনার শিকার হলেও এবার হলেন ভিন্ন আরেকটি কারণে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। যেখানে ব্যাকগ্রাউন্ডে বাসনের দোকান। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, ‘I Vibe different !’ এই একই জায়গা থেকে একটি রিলও শেয়ার করে নিয়েছেন তিনি। তবে অভিনেত্রীর এই ভিন্ন ধারার প্রচেষ্টাতেই একেবারে জল ঢেলে দিল নেটাগরিকদের একাংশ। প্রশংসার চেয়ে নিন্দাই শুনতে হলো বেশি।
একজন কমেন্টে লিখলেন, ‘সত্যি বলতে এডিটিং জঘন্য। কেন তুমি বাসনের দোকানে চলে গেলে ছবি তুলতে সেটাও স্পষ্ট নয়। সব মিলিয়ে তোমার এই পোস্ট মনে দাগ কাটতে পারল না। মাথামুণ্ডুহীন একটা কাজ।’ অপরজন লিখলেন, ‘দিদি দুটো গামলা আর একটা বালতি লাগবে। আসব নাকি দোকানে?’ তৃতীয়জনের দাবি শুভশ্রীর এই ফটোশুটের আইডিয়া নাকি সাউথের অভিনেত্রী কাজল আগারওয়ালের থেকে কপি করা।
খুব শিগগিরই ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন শুভশ্রী। তার এ যাত্রা ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে শুরু হবে। কল্লোল লাহিড়ির একই নামে উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য। এতে ইন্দুবালার ২৫-৭৫ বছর বয়সে অভিনয় করেছেন শুভশ্রী। এছাড়া গতবারের মতো এবারেও বসেছেন ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারকের আসনে।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস









