সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার
প্রতীকী ছবি।
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছে উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী, টানা নবমবারের মতো প্রথম অবস্থানে রয়েছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকদের পারস্পরিক আস্থা, শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ফিনল্যান্ডের এই ধারাবাহিক সাফল্যের মূল কারণ। একই সঙ্গে কম দুর্নীতি এবং সরকারের প্রতি মানুষের আস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার ভারসাম্য ও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ফিনিশদের সুখি থাকতে সহায়তা করে।
তালিকায় বরাবরের মতোই দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। এরপর রয়েছে আইসল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। শীর্ষ দশে জায়গা করে নিয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, ইসরায়েল এবং কোস্টারিকাও।
তবে প্রতিবেদনে একটি উদ্বেগজনক দিকও উঠে এসেছে যে তরুণদের মধ্যে সুখের মাত্রা কমছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার এর একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বেকারত্বের হার তুলনামূলক বেশি হলেও তা ফিনল্যান্ডের সামগ্রিক সুখের সূচকে বড় প্রভাব ফেলেনি।
বিশ্লেষকদের মতে, সুখ কেবল অর্থনৈতিক আয় দিয়ে নির্ধারিত হয় না; সামাজিক নিরাপত্তা ও মানসিক সুস্থতাও এখানে গুরুত্বপূর্ণ।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব এ প্রসঙ্গে বলেন, এই সাফল্যের পেছনে কোনো ‘গোপন সূত্র’ নেই। বরং একটি সমাজ যখন স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচারের মূল্যবোধকে গুরুত্ব দেয়, তখনই এমন ফল পাওয়া সম্ভব।
এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখনও তুলনামূলক নিচে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সুখি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান প্রায় ১৩০-এর ঘরে। অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও সামাজিক আস্থা, নিরাপত্তা এবং মানসিক সুস্থতার মতো ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











