ফের পেছাল ‘জিটিএ সিক্স’-এর মুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ভিডিও গেমের ইতিহাসে এমন উন্মাদনা, এমন দীর্ঘ অপেক্ষা আর কোনো মুক্তিকে ঘিরে দেখা গেছে কি না সন্দেহ! এক প্রজন্ম বড় হয়ে গেল, অথচ সেই কাঙ্ক্ষিত ‘জিটিএ সিক্স’ যেন অধরাই থেকে গেল।
শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন- এক প্রজন্ম যেন বড় হয়ে গেছে অপেক্ষা করতে করতেই। সেই ‘জিটিএ’ (গ্র্যান্ড থেফট অটো) ফ্র্যাঞ্চাইজিই আবার ফিরছে, তবে এবারও একটু দেরিতে।
২০১৩ সালে ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘জিটিএ ফাইভ’ মুক্তি ও এর সাফল্যের পর থেকে ‘জিটিএ সিক্স’ এর অপেক্ষার প্রহর গোনা শুরু। প্রথমে ঘোষণা ছিল ২০২৫ সালে। এরপর আশার আলো দেখিয়ে বলা হলো, ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে এটি। কিন্তু সেটিও হচ্ছে না, নির্মাতা প্রতিষ্ঠান সম্প্রতি দিয়ে বসল এমনই এক খবর, যা শুনে মন খারাপ হতে পারে অনেক গেমারের।
নতুন খবর, মে মাস নয়, ‘জিটিএ ৬’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ নভেম্বর। মুক্তির এই বিলম্বের কারণ হিসেবে রকস্টার গেমস জানিয়েছে, জিটিএ ভক্তদের জন্য যে উচ্চ মান ও নিখুঁত অভিজ্ঞতা আমরা সবসময় দিতে চেয়েছি, তা নিশ্চিত করতেই আমাদের আরও কিছু সময় চাই।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ৫’ এখনও বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রীত গেম। এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা এখনো অটুট; বিশেষ করে অনলাইন মোডের কারণে নতুন প্রজন্মের কাছেও এটি সমান প্রিয়।
তাই এত বছর পর নতুন সিক্যুয়েলের ঘোষণায় গেমারদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। কিন্তু বারবার মুক্তি পিছিয়ে যাওয়ায় অনেকেই হতাশ। অনেকেরই ভাষায়, “আমরাও বুড়ো হয়ে যাচ্ছি, অথচ ‘জিটিএ সিক্স’ এখনও আসছে না!”
তবুও আশার কথা, এই গেমে দেখা মিলবে এক নতুন এবং বিশাল শহর ‘লিওনিডা’। যা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অনুপ্রেরণায়। আরও ফিরছে সকলের প্রিয় ‘ভাইস সিটি’ -এর আধুনিক ও ঝলমলে রূপ।
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল





