ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৯:৩০:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ফের বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি, নতুন করে ২৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় চারজন এবং ঢাকার বাইরে ২৫ জন। 

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। এর মধ্যে ঢাকায় ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৩০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩২ জন।
প্রতিবেদনে ২০২২ সালের হিসাব দেখানো হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছে শূন্য।