ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:৫২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ফের বাড়ছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৫ মে ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটা কমেছিল। তবে ফণী’র প্রভাব কেটে যাওয়ার পর আবার তাপমাত্রা বাড়ছে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘ফণি’ দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয় এবং পরে নিম্নচাপে পরিণত হয়। পরবর্তী সময়ে এটি আরও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং পরিশেষে গুরুত্বহীন হয়ে পড়ে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

রবিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২২ মিনিটে।

-জেডসি