ফেসবুকে তরুণদের প্রেমের ফাঁদে ফেলেন কাজল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানী কলাবাগান এলাকায় অপহরণ হওয়া এক ব্যক্তিকে ছয় দিন পর সাভারের আমিন বাজার থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। অপহৃত ব্যক্তির নাম মো. রায়হান। তিনি ফেসবুকে কাজল বেগম নামে এক সুন্দরী নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে প্রেমের টানে ডেটিং করতে গিয়ে অপহরণের শিকার হন রায়হান। তাকে উদ্ধারের সময় অপহরকারী চক্রের ৫ সদস্যকেও গ্রেফতার করে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুরুল কবির।
তিনি জানান, গতকাল বুধবার রাতে সাভারের আমিন বাজারে অভিযান চালিয়ে কথিত সেই প্রেমিকাসহ অপহরণ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ব্যক্তি ও একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, মো. আজিজুল হাকিম (৪০), মো. লিটন মোল্লা (২৬), মোসা. কাজল বেগম (২৬), মো. নজরুল ইসলাম নবু (৪২) ও নুরু মিয়া ওরফে নুর ইসলাম ওরফে কাকা ওরফে মোল্লা (৬২)।
তিনি আরো জানান, অপহরণকারী চক্রের সদস্যরা অনেক সুন্দরী মেয়ের দ্বারা ফেইসবুকের ফেইক আইডি খোলে। এরপর ওই ফেক আইডি থেকে নির্দিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী ও চাকরীজীবীদেরকে টার্গেট করে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। ফেসবুকে কথা বলার একপর্যায়ে ওই মেয়ে সেই ব্যক্তির মোবাইল নম্বর সংগ্রহ করে নানা কৌশলে তার সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সর্বশেষ ভিকটিমের সঙ্গে ডেটিং করার বায়না করে তাকে ডেকে নিয়ে আপহরণ করে।
র্যাব-৪ এর অধিনায়ক বলেন, কাজল বেগম নামের গ্রেফতারকৃত নারী রায়হানের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ডেটিংয়ের কথা বলে ১২ এপ্রিল রাতে ডেকে নেয়। সেই রাতেই তাকে কলাবাগান এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে নিয়ে যায় সাভারের আমীন বাজার এলাকায়। সেখানে তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক অত্যাচার করে পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয়।
র্যাব জানায়, অপহৃত রায়হানের পূর্ব পরিচিত ছিল বাহার, বাহারের প্রাইভেটকারে করেই কলাবাগান থেকে আমিন বাজার এলাকার একটি অজ্ঞাতনামা বিল্ডিংয়ে নিয়ে আটকে রাখা হয় রায়হানকে। অপহরণকারীরা ওই রাতেই রায়হানের হাত ও চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর টানা ৬ দিন ধরে আটকে অমানসিক শারীরিক নির্যাতন করে। এ সময় রায়হানকে মারধর করে তার পরিবারের সদস্যদের মারধরের শব্দ ও কান্নার চিৎকার শোনাত অপহরণকারীরা। প্রথমে তার পরিবারের নিকট ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে অপহরণকারীরা রায়হানের বাবা ও বোনের নম্বরে যোগাযোগ করে সর্বশেষ পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে দফারফা করে। তাদের কথা মতো ১৫ এপ্রিল রাতে মিরপুর ষাটফিট ভাংগা ব্রিজ এলাকায় অপহরণকারীদের এক লাখ টাকা দেয় রায়হানের পরিবার। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, বাকি চার লাখ টাকা না দিলে রায়হানকে মুক্তি দেবে না। বেশি দেরি করলে তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকেন তারা।
র্যাব-৪ সূত্রে জানা যায়, রায়হানের পরিবারের দেয়া অপহরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধারে র্যাব-৪ এর একটি দল কাজ শুরু করে। এরপর প্রযুক্তির সহায়তায় বিভিন্ন কৌশল অবলম্বন করে অবস্থান শনাক্ত করে গতকাল ১৭ এপ্রিল রাত সাড়ে আটটায় অভিযান পরিচালনা করে রায়হানকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে সেই কথিত প্রেমিকা কাজল বেগমও আছেন। এ সময় অপহরণকারীদের অপহরণের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটিও উদ্ধার করে র্যাব।
র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তার আসামিগণ গত ১০ বৎসর যাবৎ বিভিন্ন পন্থায় ব্যবসায়ী, পেশাজীবী ও চাকুরীজীবী এবং তাদের পরিবারের সদস্যদেরকে টার্গেট অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। মানুষকে ফাঁদে ফেলতে তারা বিভিন্ন ধরনের প্রলোভন ও কৌশল অবলম্বন করে আসছিল।
নারী দিয়ে ফাঁদ পাতা ছাড়াও তারা, ঢাকাসহ আশপাশের বাস স্টেশন থেকে যাত্রীদের মাইক্রো বা প্রাইভেটকারে অন্যত্র নামিয়ে দেবার কথা বলে তুলে নিত। এরপর গাড়িতে ওঠানোর সঙ্গে সঙ্গে যাত্রীবেশে থাকা তাদের ৩/৪ জন সঙ্গী গাড়ি চলা অবস্থায় ওই ব্যক্তিকে অজ্ঞান করে হাত-পা ও মুখ বেঁধে ফেলতো। অজ্ঞান করে হাত-পা বেঁধে অপহৃত ব্যক্তিকে পহরণকারীরা তাদের পরিকল্পিত এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করতো।
-জেডসি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু




