ফেসবুক-ইনস্টাগ্রামে আবারও বিভ্রাট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ এএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
ফেসবুক ব্যবহারে আবারও সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। শুক্রবার (৮ অক্টোবর) মধ্যরাতে ফেসবুকে এ বিভ্রাট দেখা দেয়। একই সঙ্গে ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ও ওয়ার্কপ্লেস ব্যবহারেও সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।
এসময় ব্যবহারকারীদের পক্ষ থেকে এ সামাজিক যোগাযোগমাধ্যমটিতে ঢুকতে না পারার অভিযোগ আসতে থাকে। পাশপাশি টুইটারে বিষয়টি নিয়ে হাসি-মশকরা করে পোস্ট দিতে দেখা গেছে। খবর আল-জাজিরার।
এনিয়ে এক সপ্তাহে দুইবার ফেসবুকে বিভ্রাটের ঘটনা ঘটলো। এর আগে গত ৪ অক্টোবর রাত সাড়ে ৯টা থেকে প্রায় সাত ঘণ্টা কার্যত অচল ছিল ফেসবুক। সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের অধীনে থাকা একাধিক অ্যাপও বন্ধ হয়ে যায়।
ব্যবহারকারীদের অভিযোগের সত্যতা নিশ্চিতও করেছেন ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কয়েক ঘণ্টা যারা ফেসবুকসহ আমাদের অন্যান্য অ্যাপগুলোতে অ্যাকসেস করতে পারেননি, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সমস্যাটি ঠিক করেছি, এখন সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওয়েব মনিটরিং সংস্থা ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে শুক্রবার অন্তত ৩৬ হাজার ফেসবুক ব্যবহারকারীর অভিযোগ জমা পড়ে। আবার অনেকেই টুইটারে অভিযোগ জানান। ফেসবুকের বিভ্রাট নিয়ে অনেকে টুইটারে মশকরা করেও পোস্ট দেন। কেউ কেউ মিম বানিয়ে পোস্ট করতে থাকেন। তারপর তা নিয়ে চলে রিটুইট।
এরপরই ফেসবুকের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ফেসবুকসহ তাদের বেশকিছু অ্যাপ প্রযুক্তিগত সমস্যায় বন্ধ রয়েছে। বিষয়টি সম্পর্কে তারা ওয়াকিবহার। যত দ্রুত সম্ভব তারা সমস্যা সমাধানে কাজ করছে।
ফেসবুক স্বাভাবিক হওয়ার পর কর্তৃপক্ষ আরও একটি পোস্ট শেয়ার করে। সেখানে বলা হয়, ‘আমরা দুঃখিত। একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের ওপর কতটা নির্ভর করেন, তা সম্পর্কে আমরা অবগত। আমরা সমস্যার সমাধান করেছি। আপনাদের ধৈর্যের জন্য আবারও ধন্যবাদ।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







