ফেসবুক: বন্ধুত্বের অনুরোধ আটকাবেন যেভাবে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রত্যেকদিন কমবেশি বন্ধুত্বের অনুরোধ আসে। তবে খেয়াল করলে দেখা যাবে, চলতি বছরের শুরু থেকেই বন্ধুত্বের অনুরোধ পাওয়ার হার বেড়ে গেছে।
ভার্চ্যুয়াল জগতে হঠাৎ আপনার সঙ্গে এত অপরিচিত মানুষের বন্ধুত্ব করার শখ কেন হলো? কারণ, ফেসবুকের তৈরি বিশেষ বট বা রোবট প্রোগ্রাম। এ বট বা প্রোগ্রাম বিভিন্ন ব্যক্তির কাছে আপনার প্রোফাইল দেখিয়ে বন্ধুত্বের জন্য পরামর্শ দিচ্ছে। ফলে প্রতিদিন আপনার কাছে বন্ধুত্বের অনুরোধ আসে।
আপনি চাইলে সহজেই এ ধরনের স্পাম বন্ধুত্বের অনুরোধগুলো বন্ধ করতে পারেন। এ ক্ষেত্রে আপনার প্রাইভেসি সেটিংসে সামান্য বদল আনতে হবে।
ফেসবুকে যে প্রাইভেসি সেটিংস আছে, সেখানে আপনাকে কে কে বন্ধুত্বের অনুরোধ জানাতে পারবে না, ঠিক করা আছে। এটা যদি ডিফল্ট আকারে বা ফেসবুক যেমন দিয়ে রেখেছে তেমনি থাকে, তবে যে-কেউ আপনাকে বন্ধুত্বের অনুরোধ বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এ সুযোগ কাজে লাগিয়ে বটও আপনাকে অনুরোধ পাঠায়।
যারা সেটিংস ঠিক করতে চান, তারা ডেস্কটপ কম্পিউটার থেকে ফেসবুকে লগইন করুন এবং নিম্নমুখী তির চিহ্নে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে সেটিংসে যান। সেখানে বাম কলামের মেনু থেকে প্রাইভেসি নির্বাচন করে প্রাইভেসি সেটিংস অ্যান্ড টুলসে যান।
এখানে ‘হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট’ এর পাশে থাকা ‘এডিট’ বাটনে ক্লিক করে কে আপনাকে বন্ধু হওয়ার অনুরোধ জানাতে পারবে, তা ঠিক করে দিন। এখানে এভরিওয়ানের পরিবর্তে ‘ফ্রেন্ডস অব ফ্রেন্ডস’ বা বন্ধুর বন্ধুদের নির্বাচন করে রাখতে পারেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

