ফেসিয়াল রিকগনিশন বন্ধ করছে ফেসবুক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ছবি ও ভিডিওয়ে চেহারা শনাক্তকরণে ব্যবহৃত ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার বন্ধ করার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার পাশাপাশি এই সফটওয়্যারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, বর্ণবাদী আচরণ ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যবহারকারীদের ওপর প্রভাব নিয়ে এই সফটওয়্যার তীব্র সমালোচনার মুখোমুখি হয়ে আসছে।
তবে নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো নীতিমালা নির্ধারণ করেনি বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাপ ব্যবহারকারীরা কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ছবিতে থাকা মানুষের চেহারা স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হয়ে যায়। তবে ছবিতে মুখ স্ক্যান ও ট্যাগ হওয়া বা না হওয়ার অপশন বেছে নিতে পারেন ব্যবহারকারীরা।
এ ব্যাপারে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোমি পেসেন্টি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এই চলমান অনিশ্চয়তার মধ্যে ফেসিয়াল রিকগনিশনের ব্যবহার কমিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত।
ফেসবুক যেভাবে ব্যবহারকারীদের ছবি স্ক্যান ও ট্যাগ করে তা নিয়ে বিতর্ক রয়েছে। গত বছরেই দীর্ঘদিন আইনি জটিলতা চলার পর এই বিষয়টি সুহারা করে ফেসবুক।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি