ফ্যাটি লিভারের সমস্যা কমায় যেসব খাবার
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৮ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
আজকাল অনেকেই ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। খারাপ খাদ্যাভাস, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত ফাস্টফুড বা ভাজাভুজি খাওয়ার কারণে এই সমস্যা ভীষণ ভাবে দেখা দেয়। যেকোনও বয়সে এ সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার হলে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খাদ্যাভ্যাসের দিকে ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে।
কিছু কিছু খাবার আছে যা ফ্যাটি লিভারের সমস্যা কমাতে সাহায্য করে। যেমন-
পালংশাক: পালংশাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি ও ভিটামিন ই রয়েছে যা লিভার ঠিক রাখতে সহায়তা করে। ফ্যাটি লিভারে পালংশাক ভীষণ উপকারী । এ কারণে যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন তারা পালংশাকের তরকারী, পালংশাকের স্যুপ করে খেতে পারেন।
পেঁপে : পেঁপেতে থাকা প্যাপাইন হজমের জন্য খুবই উপকারী। প্রোটিন ভাঙতে সাহায্য করে এই ফল। এ কারণে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে নিয়মিত খাদ্যতালিকায় পেঁপে রাখতে পারেন।
হলুদ : হলুদে শরীরের জন্য উপকারী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে । এ ছাড়াও এতে কারকিউমিন উপাদান রয়েছে যা লিভারকে সুস্থ সতেজ রাখতে সহায়তা করে, লিভারে মেদ জমতে দেয় না। এ কারণে লিভারের সমস্যা দূর করতে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেতে পারেন।
আদা : আদায় জিন্জেরোল নামের একটি অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যা লিভারের টক্সিন দূর করতে ভূমিকা রাখে। এ কারণে আদা ফ্যাটি লিভারের সমস্যার জন্য অত্যন্ত উপকারী। আদা দেওয়া চা বা কাঁচা আদা কুচিও ফ্যাটি লিভারের সমস্যায় উপকারী।
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু










