ফ্যাসিবাদ ঠেকাতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ এএম, ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৫৪ বছরের জঞ্জাল পরিষ্কার করে দেশকে ঐক্য ও সমৃদ্ধির পথে এবং জনগণের ক্ষমতায়নের দিকে এগিয়ে নিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিগত দিনের ধারা বদলাতে এ বছর দুটি ভোট দিতে হবে। তাই ভোটারদের মতামত প্রকাশে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটাররাও ভোট দিতে মুখিয়ে রয়েছেন। তবে এখনও কিছু মানুষ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের প্রেতাত্মা সমাজে রয়ে গেছে, যারা নির্বাচনকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, বিগত ধারার পরিবর্তন আনতে হলে এ বছর পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই যোদ্ধাদের প্রত্যাশা অনুযায়ী বৈষম্যহীন সমাজ গঠন ও স্বৈরাচারী ব্যবস্থা বন্ধে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন জানাতে হবে। অন্যথায় দেশ আবার ফ্যাসিবাদের কবলে পড়তে পারে।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পুলিশ সুপার মো. নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের নেতারা।
বক্তারা ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ফ্যাসিবাদ রুখে গণতন্ত্রকে স্থায়ী করতে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘পরিবর্তনের চাবি, জনগণের হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোটের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো







