ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৭:৩১:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ফ্রান্সে তৃতীয়বারের মতো লকডাউন জারির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে ফ্রান্স তৃতীয়বারের মতো লকডাউন জারি করতে পারে বলে জানিয়েছে ফরাসী স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরান।

রোববার জার্নাল দু দিমানশেকে অলিভার ভেরান বলেন, ক্রিসমাস পরবর্তী সময়ে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। জনগণকে রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কখনও পিছ পা হবো না।

তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বলা যাবে না। বরং আমরা ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

ফ্রান্সে একদিনে প্রায় ১৫ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া শুক্রবার দেশটিতে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনা সংক্রমণ দেখা দেয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটেন দাবি করছে।

-জেডসি