ফ্রিজ ছাড়াই মাংস সংরক্ষণ করবেন যেভাবে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২১ জুন ২০২৩ বুধবার
ফাইল ছবি।
কোরবানির ঈদ মানে বিশাল কর্মযজ্ঞ। মাংস কাটা আর তা থেকে নানা পদের রেসিপি তৈরি। কিন্তু এতেই তো কাজ শেষ নয়।আসল কাজটাই তো হচ্ছে মাংস সংরক্ষণ। প্রশ্ন হচ্ছে যাদের ঘরে ফ্রিজ নেই তারা কিভাবে সংরক্ষণ করে রাখবে? খুব সহজেই কিছু নিয়ম মেনে মাংস সংরক্ষণ করলে ছয় মাস পর্যন্ত মাংস ভালো রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণ করার কিছু নিয়ম।
চর্বির মাধ্যমে সংরক্ষণ: মাংস মাঝারি সাইজে কেটে যত্ন সহকারে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংস সংরক্ষণ করার জন্য বিশাল একটি পাত্র নিন।
পাত্রে বেশি পরিমাণে চর্বি দিয়ে তাতে মাংস দিন। এবার পরিমাণমতো লবণ এবং গরম মসলা ও তেজপাতা দিন। মাংসের অন্য সব মসলা দিলেও বেশি স্বাদ হয়। তবে তা দিতে হবে পরিমাণে সামান্য।
বেশি মসলা দিলে রান্না করা মাংসের মতো হয়ে যাবে। চুলায় আঁচ বাড়িয়ে জ্বাল দিন। সব চর্বি গলে গেলে খেয়াল করুন মাংসে পানি আছে কি না। যদি পানি থাকে তা শুকিয়ে নামিয়ে ঠাণ্ডা করে ঢেকে রেখে দিন।
* পাত্রটি এমন জায়গায় রাখুন যেন চুলার তাপ বা গরম কম লাগে। নয়তো মাংস তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
* প্রথম সপ্তাহে দুইবার এবং পরের সপ্তাহে অন্তত একবার মাংস জ্বাল দিয়ে রাখুন।
* চর্বি দেওয়ার সময় মনে রাখবেন মাংস যেন চর্বির অন্তত আধা ইঞ্চি নিচে ডুবে থাকে।
* অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রাখা ঠিক হবে না। এক সপ্তাহের বেশি থাকলে লবণ থাকার কারণে অ্যালুমিনিয়ামের হাঁড়ি ছিদ্র হয়ে যায়।
লবণ ও লেবুর রস দিয়ে সংরক্ষণ: লবণ ও লেবু রস মাখিয়ে গরুর মাংস সংরক্ষণ করতে পারেন। মাংসের বড় বড় টুকরা ও কুচি মাংস কিমা করে আপনি তা সংরক্ষণ করতে পারেন।
মাংস ভেজে সংরক্ষণ: মাংস ভেজে সংরক্ষণ করা যেতে পারে। মাংসে লবণ আর হলুদ মিশিয়ে ডুবো তেলে ভেজে সংরক্ষণ করতে পারেন। এতে মাংস নষ্ট হবে না। অনেক দিন ভালো থাকবে।
রোদে শুকিয়ে সংরক্ষণ: রোদে শুকিয়েও মাংস সংরক্ষণ করতে পারেন। তবে সে ক্ষেত্রে প্রথমেই মাংস থেকে সব চর্বি কেটে বাদ দিয়ে দিন। মাংস একটু পাতলা ও লম্বা করে কেটে নিন। অল্প লবণ দিয়ে জ্বাল দিন। আপনি চাইলে হলুদও দিতে পারেন। বেশি সিদ্ধ করা যাবে না। ভালোমতো পানি শুকিয়ে ঠাণ্ডা করুন। তারপর জিআই তার (গুনা) ভেতরে লম্বা মালার মতো করে গেঁথে নিন। তারপর ৬-৭ দিন কড়া রোদে শুকিয়ে নিন।
* খেয়াল রাখবেন, মাংস যেন ছায়ায় না থাকে। বেশিক্ষণ ছায়ায় থাকলে মাংসে ফাঙ্গাস ধরে যাবে।
* মাংস শুকানোর পর ভেজা পাত্রে রাখা যাবে না। কাচের জারে খবরের কাগজ অথবা ব্লটিং পেপার রেখে তারপর মাংস রাখুন।
* মাঝে মাঝে জার থেকে বের করে মাংস শুকিয়ে রাখুন। এভাবে মাংস ছয় মাস পর্যন্ত ভালো থাকবে।
* মাংস শুকানোর সময় পাতলা কাপড় বা নেট দিয়ে ঢেকে রাখুন। এতে ধুলাবালি পড়বে না। কাক-পাখি এসে নষ্ট করতে পারবে না।
* অনেক পাতলা করে মাংস শুকালে সরাসরি ভেজে বা রান্না করে খেতে পারবেন। আর একটু ভারী হলে মাংস রান্নার আগে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রেখে রান্না করুন। তাহলে মাংস নরম থাকবে।
রান্না করে সংরক্ষণ: স্বাভাবিক নিয়মে মাংস রাখতে চাইলে মসলা কম এবং তেল বেশি দিয়ে রান্না করেও মাংস এক সপ্তাহের মতো রাখা যায়। তবে ঠাণ্ডা জায়গায় রাখতে হবে। ফ্যান ছেড়ে ফ্যানের নিচে রাখতে পারেন। চুলা বা রোদের তাপ পড়ে এমন জায়গায় থেকে দূরে রাখুন।
* দিনে অন্তত একবার ভালো করে জ্বাল দিতে হবে।
* জ্বাল দেওয়ার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না।
* জ্বাল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তলানিতে যেন না লেগে যায়।
* মাংসের টুকরা একটু বড় রাখুন নয়তো মাংস তাড়াতাড়ি গলে যাবে।
* মাংসে শুধু তেল থাকবে। পানি থাকা যাবে না। তাহলে মাংস গলে যাবে এবং গন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








