ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৪:৫০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা

বংশালে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, সংকটে মা-বাবা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার

বংশালে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, সংকটে মা-বাবা

বংশালে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু, সংকটে মা-বাবা

সম্প্রতি রাজধানীর বংশালের এক বাড়িতে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার বাবা জাবেদ (৩৫) ও মা শিউলি (২৫)।

আজ শনিবারে ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জান্নাত (৪) নামের ওই শিশু মারা যায়। ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘জান্নাতের শরীর ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। জাবেদের শরীরের ৩০ শতাংশ, শিউলির ৭০ শতাংশ আগুনের পুড়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে একটি দোতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে। ঘটনার সময় দেয়াল চাপা পড়ে মারা যায় জান্নাতের এক বছর বয়সী ভাই ময়নুল।

বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, বিস্ফোরণে শুধু ওই ভবনের নিচতলাই ক্ষতিগ্রস্ত হয়নি। একই লাইনে থাকা আশপাশের বাসার গ্যাসের পাইপও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাতে ওই ভবনগুলোর দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই বাসার গ্যাসলাইনের সমস্যা ছিল। কয়েকদিন আগেও একবার ঠিক করা হয়েছিল। জাবেদ ও তার স্ত্রী স্কুল ব্যাগ তৈরির কাজ করতেন বলেও জানান ওসি।