বউ পেটানো ঠিক মনে করেন ৮৩ ভাগ নারী!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
প্রতীকী ছবি
নিগ্রহের শিকার হওয়া নারীরাই মনে করছেন স্বামী যদি স্ত্রীকে পেটান তাহলে দোষের কিছু নেই। শ্বশুরবাড়ির লোকেদের প্রতি অশ্রদ্ধা প্রকাশই স্বামীর মারধরের প্রধান কারণ বলছেন তারা।
সম্প্রতি ভারতের একটি সমীক্ষায় পাওয়া গেছে, তেলেঙ্গানার ৮৩ দশমিক ৮ শতাংশ নারী মনে করছেন বৌ পেটানো ঠিক। নারীদের ‘হ্যা’ সুচকে তেলেঙ্গানা যেমন শীর্ষে তেমনি পুরুষদের ক্ষেত্রে শীর্ষে কর্নাটক। এই প্রদেশের ৮১ দশমিক ৯ শতাংশ পুরুষ মনে করেন স্ত্রীকে মারধর করা উচিত।
পশ্চিমবঙ্গসহ ১৩টি রাজ্যে এই সমীক্ষা চালানো হয়। তাতে মারধরের কারণ সম্পর্কে নারীরাই নারীদের দোষারোপ করেছেন। ২০১৯-২১ সালের মধ্যে এই সমীক্ষা চালানো হয় পশ্চিমবঙ্গ, আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাট, হিমাচলপ্রদেশ, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলঙ্গানা, ত্রিপুরা এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে।
সমীক্ষায় প্রশ্ন ছিল, ‘স্বামী যদি স্ত্রীকে আঘাত করেন বা মারধর করেন, আপনার মতে তা কি যুক্তিসঙ্গত?’ তাতে পুরুষদের পাশাপাশি বেশিরভাগ নারীই ‘হ্যা’ সুচক উত্তর দিয়েছেন। তবে এই প্রশ্নে ‘হ্যা’ সুচক সব থেকে কম পড়েছে হিমাচলপ্রদেশে। এই রাজ্যের মাত্র ১৪ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ১৪ দশমিক ৮ শতাংশ নারী মনে করেন কাজটা ঠিক। অন্ধ্রপ্রদেশের ৮৩ দশমিক ৬ শতাংশ, কর্নাটকের ৭৬ দশমিক ৯ শতাংশ, মণিপুরের ৬৫ দশমিক ৯ শতাংশ এবং কেরালার ৫২ দশমিক ৪ শতাংশ ‘হ্যা’ সুচক উত্তর পাওয়া গেছে।
আবার বৌ পেটানোর কারণগুলোও উঠে এসেছে সমীক্ষায়। এর মধ্যে স্বামীকে না বলে বাইরে যাওয়া, সংসার বা সন্তানদের অবহেলা করা, স্বামীর সঙ্গে তর্ক করা, স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে না চাওয়া, ভালো রান্না না করা, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক আছে মনে করে স্বামীর সন্দেহ ও শ্বশুরবাড়ির লোকেদের ‘অশ্রদ্ধা’ করা।
সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গসহ ১৩টি রাজ্যের নারীদের মতামত, শ্বশুরবাড়ির লোকেদের স্ত্রীর অশ্রদ্ধাই পারিবারিক কলহের প্রধান কারণ। দ্বিতীয় কারণ হলো, সংসার ও সন্তানদের অবহেলা। এই সম্ভাব্য কারণের তালিকায় সবার নিচে পরকীয়া। কিন্তু মিজ়োরামের নারীদের মতে সেটিই আবার প্রধান কারণ।
নারী অধিকার নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর সারদা এ এল বলেছেন, এটি এক ধরনের পুরুষতান্ত্রিক মনোভাব, যা নারীদের একাংশের মনের মধ্যে গভীর প্রভাব বিস্তার করেছে। তারা মনে করেন পরিবার ও স্বামীর সেবা করে যাওয়াটাই তাদের অগ্রাধিকার হওয়া উচিত।
সূত্র: আনন্দবাজার।
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার











