ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:২৮:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

বগুড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার

বগুড়ার ধুনট উপজেলায় মাহিমা খাতুন (২৮) নামের দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ধুনট থানা থেকে মাহিমা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত মহিমা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দশ বছর আগে নজরুল ইসলামের সঙ্গে মাহিমা খাতুনের বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। স্বামী নজরুল ইসলাম ঝগড়ার জের ধরে মাহিমাকে প্রায়ই সময় মারধোর করতেন। গতকাল নজরুল ইসলাম মাহিমাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে বাজারে যান। রাত নয়টার দিকে নজরুল বাড়ি ফিরে এসে শয়ন ঘরের ভেতর মাহিমার ঝুলন্ত লাশ দেখতে পান।

রাত ৩টার দিকে স্বামীর ঘর থেকে মাহিমার লাশ উদ্ধার করে পুলিশ। ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করে মাহিমার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মাহিমার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব না। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্বামী নজরুলকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।