বগুড়ায় ভ্যান চালক হত্যায় নারীসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
বগুড়ায় হাফিজার রহমান গাছু (৭০) নামে বৃদ্ধ ভ্যান চালক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। ভ্যান ছিনতাইকারীরা চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যা করে গাছুকে। এ ঘটনায় জড়িত এক দম্পতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা অটো ভ্যানটি।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংএ এ তথ্য জানিয়েছেন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, এ চক্রটি নারীদেরকে যাত্রী হিসেবে ব্যবহার করে অটোভ্যান ছিনতাই করে থাকে। গ্রেফতারকৃতরা হচ্ছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার পলাশগাছি গ্রামের মজনু মন্ডল (৩২), তার স্ত্রী মাহমুদা বেগম (২৬) তার ভগ্নিপতি মজনু মিয়া,শিবগঞ্জ থানার রহবল পশ্চিমপাড়া গ্রামের সাইদুর মন্ডল ওরফে মগা (৩২)। এছাড়া সন্দেহভাজন আরও এক আসামি রয়েছে যার নাম প্রকাশ করা হয়নি
জানা গেছে, শিবগঞ্জ থানার মেঘাখর্দ্দ দক্ষিন পাড়া গ্রামের অটোভ্যান চালক হাফিজুর রহমান (৭০) গত ১৬ ডিসেম্বের সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর মোকামতলা -সোনাতলা সড়কে আমঝুপি তিনমাথা এলাকায় স্থানীয় লোকজন অচেতন অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেস্বর ভোর রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা করে।
মামলার তদন্তকারী কমর্র্কতা শিবগঞ্জ থানার এসআই রিপন মিয়া তদন্ত নেমে চক্রটির সন্ধান পান। পরে ২৮ জানুয়ারি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী রহবল দক্ষিণ পাড়ার হাসান আলীর বাড়ি থেকে অটোভ্যানটি উদ্ধার করা হয়।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু





