ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৩:০৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকরা বাঙালীর জাতিস্বত্তাকে হত্যা করতে চেয়েছিল : তারানা হালিম

আপডেট: ০৩:১৯ পিএম, ২৫ আগস্ট ২০১৫ মঙ্গলবার

ngonj-minis-up-28586_3249 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, জয়পুরহাট : ডাক, তার ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম এমপি বলেছেন, ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতক চক্র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাঙালীর জাতিস্বত্তাকে হত্যা করতে চেয়েছিল। তিনি বলেন, কিন্তু বাঙালীর দেশাত্ববোধের কারণে কুচক্রীমহল তা করতে পারেনি। বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আজ জেলা মহিলা আওয়ামী লীগ এ শোক সভার আয়োজন করে। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সরকারকে অবিলম্বে রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুই একমাত্র বাঙালী যিনি বাঙালীর মাঝে জাতিস্বত্তার উন্মেষ ঘটিয়েছিলেন। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, সাবেক এমপি ফরিদা আকতার হিরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও সাবেক এমপি মাহফুজা মন্ডল রিনা প্রমূখ।

এই বিভাগের জনপ্রিয়