বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি : বাসস
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে আত্মপ্রকাশ করবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
তিনি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এইচএসবিসি’র ভিসা ডেবিট কার্ড’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্পিকার বলেন, আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। সামাজিক নিরাপত্তার আওতায় জনগণ ভোগ করছে ইতিবাচক পরিবর্তনের সুবিধা।
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রেই বর্তমান সরকারের নেতৃতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।
অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, মাত্র ১০ টাকায় কৃষকের জন্য ব্যাংক একাউন্ট নিবন্ধনের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। এর মাধ্যমে দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং প্রবর্তনের সাহসী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
এইচএসবিসি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখছে উলে¬খ করে তিনি বলেন, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, বিমানের ড্রিম লাইনার সংযুক্তি, লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণে এইচএসবিসির রয়েছে অর্থায়ন- যা বিশ্বের বুকে আমাদের গৌরবময় অবস্থানের পরিচয় বহন করছে।
ভিসা ডেবিট কার্ড সংযোজন এইচএসবিসির ব্যাংকিং পরিসেবায় নতুন মাত্রা যোগ করবে উলে¬খ করে তিনি বলেন, এর মাধ্যমে অধিক সংখ্যক নাগরিক এ ব্যাংকের সেবা গ্রহণ করার সুযোগ পাবে- যা দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে বেগবান করবে। অনুষ্ঠানে স্পিকার ভিসা ডেবিট কার্ড ব্যবহারকারী কাস্টমারদের হাতে কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশের সিইও ফ্রাসোয়া ডি ম্যারিকো শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং এইচএসবিসি’র হেড অব রিটেইল ব্যাংকিং আহমেদ সাইফুল ভিসা ডেবিট কার্ডের সুযোগ সুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মহা-হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, এইচএসবিসি’র ডেপুটি সিইও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এইচএসবিসি বাংলাদেশ’র ভিসা ডেবিট কার্ড ব্যবহারকারী ৪৫০ জন গ্রাহকসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পিকার।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






