ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০০ পিএম, ৩ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টুঙ্গিপাড়া সফর করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস ভার্মা। আজ শুক্রবার (৩ মার্চ) সকালে এ সফরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। শ্রদ্ধা জানাতে হাইকমিশনার বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক  অর্পণ করেন।
সমাধিসৌধে লিখিত মন্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ ও ভারত-বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে বঙ্গবন্ধুর দর্শনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
লিখিত মন্তব্যে তিনি বলেন, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও সামাজিক ন্যায়বিচারের জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার গৌরবময় পরম্পরা ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি আলোর দিশা এবং বাংলাদেশের সঙ্গে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অবিচল অংশীদারির চালিকাশক্তি হিসেবে কাজ করে।

এ সময় প্রণয় ভার্মা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিসমৃদ্ধ জাদুঘরটিও পরিদর্শন করেন। এই জাদুঘর বঙ্গবন্ধুর জীবন ও গৌরবময় পরম্পরা এবং বাংলাদেশের স্বাধীনতা ও অগ্রগতির জন্য তাঁর অনন্য ত্যাগের মহিমা তুলে ধরে।