বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার তথ্যমালা তৈরি করা হবে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার তথ্যমালা তৈরি করা হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার বলেছেন, ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত খবরের উপর ভিত্তি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার দলিল তথ্যমালা তৈরি করা হবে।
তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তার মানে ২৬ মার্চের প্রথম প্রহরে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অধিকাংশ সদস্যের সাথে নিহত হওয়ার পর স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক তৈরির অপচেষ্টা করা হয়। এমনকি বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়।’
রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন’ উপলক্ষে মিডিয়া, পাবলিসিটি ও ডকুমেন্টেশন সাব কমিটির এক বৈঠকের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, তথ্যসচিব কামরুন নাহার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।
হাছান বলেন, বাংলাদেশে ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিকভাবে তো তা করা যায়নি। তাই এই কমিটি ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চের বিভিন্ন আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের খবরের ভিত্তিতে দলিল আকারের একটি তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
তথ্যমন্ত্রী জানান, রাজধানীতে এবং পাশাপাশি টঙ্গীপাড়ায়ও এ ব্যাপারে একটি বড় মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে। এছাড়াও ব্রাসেলস, নিউইয়র্ক, লন্ডন ও নয়াদিল্লীসহ বিশ্বের বড় শহরগুলোতেও মিডিয়া কনফারেন্সের আয়োজন করা হবে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






