ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৮:০২:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল : সেরা উজানটিয়া ও দোহারো

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:২১ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে কক্সবাজারের পেকুয়ার পূর্ব উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়।


আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উজানটিয়া ২-১ গোলে পাবনার সাথিয়ার ভুলবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভুলবাড়িয়ার খেলোয়াড় শিহাব উদ্দিন।


একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে টাইব্রেকারে দোহারো ৫-৪ গোলে ময়মনসিংহের নন্দাইলের পাঁচরুখী সরকারি প্রথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে। মূল পর্বের লড়াই ১-১ গোলে ড্র ছিলে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রংপুরের ভুরুঙ্গামারির সাওরালিকা পারভিন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


চ্যাম্পিয়ন দলের কোচ ও প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হয়েছে ১০ হাজার করে অর্থ পুরস্কার। সেই সঙ্গে দলগতভাবে ট্রফি ছাড়াও দেয়া হয়েছে এক লাখ টাকার অর্থ পুরস্কার। রানার্স-আপ দলের খেলোয়াড়রা পেয়েছে সাড়ে সাত হাজার টাকার অর্থ পুরস্কার এবং দলগতভাবে ৫০ হাজার টাকা। এ ছাড়া সেরা খেলোয়াড় ২৫ হাজার এবং সর্বোচ্চ গোলদাতা সমান পরিমাণ অর্থ পুরস্কার লাভ করেছে।


সর্বাধিক দলের অংশগ্রহণে বিশ্বের সর্ববৃহৎ এই টুর্নামেন্টের বালক বিভাগে ৬৪ হাজার ৬৮৮ জন এবং বালিকা বিভাগে ৬৪ হাজার ৬৮৩ জন বালিকা অংশগ্রহণ করেছে।