বঙ্গবন্ধু নিজেই একটি আদর্শ ও দর্শন: স্পিকার
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি আদর্শ, একটি দর্শন। তিনি চিরঞ্জীব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের ৩য় তলায় প্রধানমন্ত্রী ব্লকে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বক্তব্য রাখেন। আরো বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি ।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্যে দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণের জন্য মনোনিবেশ করেন।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুর জীবনী বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে তিনি ছিলেন নির্লোভ, নির্মোহ ও অদম্য সাহসী রাজনীতিবিদ, যিনি একাধারে বিশ্বমানবতার প্রতীক এবং মুক্তিকামী মানুষের নেতা। তিনি আমাদের একটি স্বাধীন দেশ, বিজয় পতাকা এবং পরিপূর্ণ দলিল হিসেবে বাহাত্তরের সংবিধান দিয়েছেন।
দেশ মাতৃকার মুক্তির জন্য বঙ্গবন্ধুর সুদীর্ঘ ২৩ বছরের আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদসহ সকলের বঙ্গবন্ধুর গুণাবলী আত্মস্থ করা ও আতœবিশ্লেষণ করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর গুণাবলী অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ ও দর্শন নবীনদের মাঝে ছড়িয়ে দেবার প্রয়াস গ্রহণ করতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এই সময়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখি, সমৃদ্ধ সোনার বাংলা গঠনে নবপ্রজন্মকে প্রত্যয়ী হতে হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদের সঞ্চালনায় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারি ফোরামের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের উজ্জল, জাতীয় শোক দিবস আয়োজক কমিটি ২০২২ এর সদস্য সচিব আসিফ হাসান, সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার এবং আয়োজক কমিটির আহবায়ক উপসচিব এস, এম, মঞ্জুর এ অনুষ্ঠানে বক্তব্য দেন।
এ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংসদ ভবন মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মওলানা আবু রায়হান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানসহ সংসদ সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ











