ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১২:২০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক বৈঠক আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম বাসসকে বলেন, বৈঠকে শেখ ফজিলাতুন্নেসা স্মৃতি কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের কর্মকান্ড এবং ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রস্তাবিত জনবল কাঠামো বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ট্রাস্টের যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মকান্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শেখ কবির হোসেন, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, শেখ হেলাল উদ্দিন, নুর-ই-আলম লিটন চৌধুরী, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।