বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ১৯ মে ২০১৯ রবিবার
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের এক বছর পর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার সন্ধায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে বেসরকারি টেলিভিশন চ্যানেলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রমের জন্য বাণিজ্যিক চুক্তি হস্তান্তর হয়।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদের কাছে টিভির মালিকরা বাণিজ্যিক চুক্তিপত্র হস্তান্তর করেন।
টিভিগুলো হল- দীপ্ত টিভি, সময় টিভি, বিজয় টিভি, মাই টিভি, যমুনা টিভি ও বাংলা টিভি।
এছাড়া সোনালী ব্যাংকের ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেক্টিভিটি শাখা থেকে শাখায় যোগাযোগ ও এটিএম কানেক্টিভিটি (এটিএম বুথের সাথে যোগাযোগ) কাজের জন্য সমঝোতা স্বাক্ষর হয়েছে।
বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, পর্যায়ক্রমে বেসরকারি সকল টিভির সাথে বাণিজ্যিক কার্যক্রম চালুতে চুক্তি হবে।
এর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের বর্ষপূতি ও সেবা বিপণন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় বক্তব্য দেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক প্রমুখ।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘এই চুক্তির ফলে আমাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হবে। এতে করে চ্যানেলগুলো এখন সাশ্রয়ী মূল্যে সম্প্রচার করতে পারবে।’
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের বিষয়ে কাজ চলছে। কিভাবে হবে, খুব দ্রুত সময়ে তার বিস্তারিত বিষয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো।’
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার







