বঙ্গবন্ধু হত্যাকান্ডের নীলনকশাকারীদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কমিশন গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের নীলনকশার সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন।
তিনি বলেন, ‘১৫ আগস্টের হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমানসহ যারা এই নীল নকশার সঙ্গে যুক্ত ছিলেন, একটি কমিশন গঠন করে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা প্রয়োজন। এটিই আজকে জনতার দাবি, জনগণের দাবি।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদফতর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন
তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশের মানুষ মনে করে যারা বঙ্গবন্ধু হত্যাকান্ড সামনে থেকে সংঘটিত করেছিলেন শুধু তাদের বিচারের মাধ্যমেই ন্যায় প্রতিষ্ঠা পুরোপুরি সম্ভবপর নয়। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে যারা এই হত্যাকান্ডের পেছনে নীল নকশা প্রণয়ন করেছে তাদেরও বিচার করতে হবে।’
বঙ্গবন্ধু হত্যাকান্ডের নীলনকশা প্রণয়নকারী হিসেবে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িতদের ক্ষমতায় বসানো, ইনডেমনিটি অধ্যাদেশ পাস করাই প্রমাণ করে যে, সবকিছুর সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যকান্ডের সঙ্গে জিয়াউর রহমান যুক্ত ছিলেন, সেটি বেগম খালেদা জিয়া জানতেন কি-না, আমি জানি না। কিন্তু খালেদা জিয়া ও বিএনপির কর্মকান্ড প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক অপশক্তির অভ্যুদয় হয়েছে তার পুরোধা হচ্ছে বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তিত করার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুকে স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরের মাথায় হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে।
তিনি বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক অপশক্তি বাংলাদেশের অগ্রগতিকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। এই অপশক্তি হচ্ছে জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াত। তারাই এখন গুজব ছড়াচ্ছে, তারাই সমাজে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
পরে মন্ত্রী ডিজিটাল ডিসপ্লেতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র ও সেই সময়ের পত্রপত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর আলোকচিত্রসমূহ ঘুরে দেখেন।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারসহ মন্ত্রণালয় ও অধীন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





